শরীয়তপুরে হাম উপসর্গ নিয়ে ১০ মাস বয়সি শিশুর মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তির ৬ দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার। এর আগে মঙ্গলবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্র জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর, কাশিসহ হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয় জাহিদকে। ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে তার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। বর্তমানে ৬৯ জন হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসা নিতে এসেছে ৯ জন। বর্তমানে সদর হাসপাতালে মোট ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসছে। হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ রয়েছে। গতকাল রাতে
শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তির ৬ দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার। এর আগে মঙ্গলবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্র জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর, কাশিসহ হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয় জাহিদকে। ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। বর্তমানে ৬৯ জন হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসা নিতে এসেছে ৯ জন। বর্তমানে সদর হাসপাতালে মোট ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসছে। হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ রয়েছে। গতকাল রাতে হামের উপসর্গ নিয়ে জাহিদ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, গত বুধবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে হাম রোগ নিশ্চিতে ঢাকায় পাঠিয়েছিলাম। তবে ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়।
বিধান মজুমদার অনি/এফএ/এমএস
What's Your Reaction?