শহিদ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহিদ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালত এ জবানবন্দি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, এ মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের কাছে ওসমান হাদি জবানবন্দি দিয়েছিলেন। এরপর ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। আইনের বিধান অনুসারে তার সেই জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তা উপস্থাপন করলে আদালত তা গ্রহণ করেছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এর আগে, হাদির জবানবন্দিটি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করে প্রসিকিউশন। এরই পরিপ্রেক্ষিতে মামলার শেষ সাক্ষী তথা তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে হাদির জবানবন্দিও গ্রহণ করা হয়। এদিন জবানবন্দি শেষ করেন তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ। ১৯ এপ্রিল তার জবানবন্দি শুরু হয়। সবমিলিয়ে এ মামলায় মোট
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহিদ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালত এ জবানবন্দি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
তিনি জানান, এ মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের কাছে ওসমান হাদি জবানবন্দি দিয়েছিলেন। এরপর ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। আইনের বিধান অনুসারে তার সেই জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তা উপস্থাপন করলে আদালত তা গ্রহণ করেছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
এর আগে, হাদির জবানবন্দিটি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করে প্রসিকিউশন। এরই পরিপ্রেক্ষিতে মামলার শেষ সাক্ষী তথা তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে হাদির জবানবন্দিও গ্রহণ করা হয়।
এদিন জবানবন্দি শেষ করেন তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ। ১৯ এপ্রিল তার জবানবন্দি শুরু হয়। সবমিলিয়ে এ মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ২৬ জন।
ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
গত ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
What's Your Reaction?