শহীদ জামালের কন্যার বিয়েতে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ বহন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে বিএনপি চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে অর্থ সহায়তা হস্তান্তর করা হয়।    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ এই উপহার তুলে দেন। এসময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। আরও পড়ুনযুবদল নেতা কিবরিয়া হত্যায় অংশ নেওয়া দুই শ্যুটার গ্রেফতার ছুটি কাটিয়ে ছুটির দিনে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়  আতিকুর রহমান রুমন এসময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন। এছাড়া তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি। এছাড়া ব্লাড ক্যানসারে আক্রান্ত মা

শহীদ জামালের কন্যার বিয়েতে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ বহন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে বিএনপি চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে অর্থ সহায়তা হস্তান্তর করা হয়।   

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ এই উপহার তুলে দেন। এসময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
যুবদল নেতা কিবরিয়া হত্যায় অংশ নেওয়া দুই শ্যুটার গ্রেফতার

ছুটি কাটিয়ে ছুটির দিনে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড় 

আতিকুর রহমান রুমন এসময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন। এছাড়া তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি।

এছাড়া ব্লাড ক্যানসারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।  

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে আমরা বিএনপি পরিবার।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow