শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক : এমপি মান্নান 

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘শহীদ জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।’ শনিবার (৩০ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।  এমপি মান্নান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের অন্যতম স্থপতি। তার আদর্শ, কর্ম ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তিনি যে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্য

শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক : এমপি মান্নান 

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘শহীদ জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।’

শনিবার (৩০ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়। 

এমপি মান্নান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের অন্যতম স্থপতি। তার আদর্শ, কর্ম ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তিনি যে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া, শম্ভুপুরা, বৈদ্যেরবাজার, বারদী, নোয়াগাঁও, সাদিপুর, সনমান্দি, জামপুর ও কাঁচপুর ইউনিয়ন এবং সোনারগাঁ পৌরসভায় অসহায়, দুস্থ মানুষের অংশগ্রহণে গণভোজের আয়োজন করা হয়। একই সঙ্গে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর), যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, আলিনুর বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow