শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যা, পিস্তলসহ গ্রেফতার ৫

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম রাকিব হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম রাকিব হত্যার ঘটনায় ব্যবহৃত পিস্তলসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে রাকিবুল নিহত হন। জানা যায়, ওইদিন রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। হঠাৎ কয়েকজন যুবক সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় উপস্থিত জনতা হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন প

শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যা, পিস্তলসহ গ্রেফতার ৫

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম রাকিব হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম রাকিব হত্যার ঘটনায় ব্যবহৃত পিস্তলসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে রাকিবুল নিহত হন।

জানা যায়, ওইদিন রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। হঠাৎ কয়েকজন যুবক সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় উপস্থিত জনতা হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার শাহবাগ থানায় মামলা করেছে।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow