শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে হট্টগোল-উত্তেজনা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ফুলের ডালা ভাঙচুর এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে বিএনপি ও স্বতন্ত্র এমপির সমর্থকদের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। প্রশাসনের সঙ্গে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের পুষ্পমাল্য অর্পণের ঘোষণা আসতেই সব নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় শহীদ মিনারের ভিতরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জহির পাঠান নামে এক ব্যক্তিকে ঘিরে টানাহেঁচড়ার ঘটনা ঘটে। পরবর্তীতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে হট্টগোল-উত্তেজনা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ফুলের ডালা ভাঙচুর এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে বিএনপি ও স্বতন্ত্র এমপির সমর্থকদের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। প্রশাসনের সঙ্গে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের পুষ্পমাল্য অর্পণের ঘোষণা আসতেই সব নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় শহীদ মিনারের ভিতরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জহির পাঠান নামে এক ব্যক্তিকে ঘিরে টানাহেঁচড়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, নিয়মানুযায়ী আইনশৃঙ্খলা মেনে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করার কথা। স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে অবহিত করেছি।

শরীফুল ইসলাম/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow