শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর কোনো আমির হিসিবে প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধার ফুল অর্পণ করলেন ডা. শফিকুর রহমান। একুশের প্রথম প্রহরে ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন তিনি। ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। ১১ দলীয় জোটের শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ। ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ নিবেদনের সময় জোটের গুরুত্বপূর্ণ এই দুই নেতার সঙ্গে শরিক দলগুলোর বেশ কয়েকজন নির্বাচিত সংসদ সদস্য ও শীর্ষ নেতারা ছিলেন।
What's Your Reaction?
