শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আটক স্বেচ্ছাসেবকলীগ নেতা
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতিয়ার কবীর বাপ্পী (৪০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে । পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসলে পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এসময় ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে গ্রেপ্তার করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা অন্ধকারের ভিতর থেকে ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়ার সময় পুলিশি বাঁধার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। যা নিয়ে নেটিজেনরা ফেইসবুকে বিরুপ মন্তব্য করেন। ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতিয়ার কবীর বাপ্পী (৪০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে ।
পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসলে পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এসময় ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে গ্রেপ্তার করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা অন্ধকারের ভিতর থেকে ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়ার সময় পুলিশি বাঁধার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। যা নিয়ে নেটিজেনরা ফেইসবুকে বিরুপ মন্তব্য করেন।
ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। গ্রেপ্তারকৃত ইফতিয়ার কবীর কে আজ আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?