শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা রাজধানীর আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা রাজধানীর আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow