শাকিবের রকস্টার সিনেমার জোড়া টিজার: চমকে গেলেন ভক্তরা

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় বইছে পরিবর্তনের হাওয়া। কখনো রাজকুমার কখনো তুফান আর এবার তিনি ধরা দিলেন একদমই ভিন্ন রূপে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’ এর দুটি টিজার প্রকাশ পেয়েছে যা নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল ফেলেছে। শনিবার ২ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করে ভক্তদের চমকে দেন শাকিব নিজেই। টিজারটি শুরু হয় এক অপার্থিব ও রূপক আবহে। একটি সাদা পাখি নীল আকাশে ডানা মেলে উড়ছে যা যেন এক মুক্ত প্রাণের প্রতিচ্ছবি। তবে মুহূর্তেই ছন্দপতন। প্রচণ্ড বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে আছড়ে পড়ে মাটিতে। পাখিটির পতনের সাথে সাথেই সিনেমার গল্প মোড় নেয় ফ্ল্যাশব্যাকে। পর্দায় ভেসে ওঠে এক ছোট্ট বালকের শৈশবের স্মৃতি আর তার চোখে বোনা এক বিশাল স্বপ্নের বুনন যেখানে বড় হয়ে সে হবে একজন কিংবদন্তি রকস্টার। টিজারের শেষদিকে জনবহুল কনসার্টে হাজারো ভক্তের চিৎকারের মাঝে চোখে রোদচশমা ও মুখে সিগারেট নিয়ে গিটার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিবকে। অন্যদিকে গাড়ির ওপর শুয়ে থাকার দৃশ্যটি তার বোহেমিয়ান ইমেজকে ফুটিয়ে তুলেছে। এই অসাধারণ অ্যানিমেট

শাকিবের রকস্টার সিনেমার জোড়া টিজার: চমকে গেলেন ভক্তরা
ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় বইছে পরিবর্তনের হাওয়া। কখনো রাজকুমার কখনো তুফান আর এবার তিনি ধরা দিলেন একদমই ভিন্ন রূপে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’ এর দুটি টিজার প্রকাশ পেয়েছে যা নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল ফেলেছে। শনিবার ২ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করে ভক্তদের চমকে দেন শাকিব নিজেই। টিজারটি শুরু হয় এক অপার্থিব ও রূপক আবহে। একটি সাদা পাখি নীল আকাশে ডানা মেলে উড়ছে যা যেন এক মুক্ত প্রাণের প্রতিচ্ছবি। তবে মুহূর্তেই ছন্দপতন। প্রচণ্ড বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে আছড়ে পড়ে মাটিতে। পাখিটির পতনের সাথে সাথেই সিনেমার গল্প মোড় নেয় ফ্ল্যাশব্যাকে। পর্দায় ভেসে ওঠে এক ছোট্ট বালকের শৈশবের স্মৃতি আর তার চোখে বোনা এক বিশাল স্বপ্নের বুনন যেখানে বড় হয়ে সে হবে একজন কিংবদন্তি রকস্টার। টিজারের শেষদিকে জনবহুল কনসার্টে হাজারো ভক্তের চিৎকারের মাঝে চোখে রোদচশমা ও মুখে সিগারেট নিয়ে গিটার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিবকে। অন্যদিকে গাড়ির ওপর শুয়ে থাকার দৃশ্যটি তার বোহেমিয়ান ইমেজকে ফুটিয়ে তুলেছে। এই অসাধারণ অ্যানিমেটেড টিজারটির পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন মোরসেক মিশু। অ্যানিমেটেড টিজারের রেশ কাটতে না কাটতেই ৫ মে মঙ্গলবার সন্ধ্যায় এসকে ফিল্মস প্রকাশ করে আরেকটি অফিশিয়াল টিজার। এক মিনিট বিশ সেকেন্ডের এই ভিডিওতে শাকিবকে দেখে নতুন করে চমকে উঠেছেন ভক্তরা। ভিডিওর শুরুতে দেখা যায় শাকিব খান ঘুমিয়ে আছেন। চোখ খুলতেই নেপথ্য কণ্ঠে শোনা যায়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না সামটাইমস ইটস মোর দ্যান লাইফ।’ পঁচিশ সেকেন্ডের সময় শোনা যায় ‘গ্লোবাল সুপারস্টার এর দ্য ফিউচার অব আ রকস্টার’। ভিডিওতে গ্যালারি ভর্তি মানুষের সামনে গান গাইতে দেখা যায় তাকে যা যেন এক অন্য অবতার। এরপরই দেখা যায় অনেকেই ‘আগুন’ নামের কাউকে একজন খুঁজছে। সঙ্গে দেখানো হয় রাগান্বিত শাকিব খানকে। ধারণা করা হচ্ছে সিনেমায় তার নাম হতে পারে আগুন। টিজারের ৫২ সেকেন্ডের মাথায় বেজে ওঠে দারুণ এক গান, ‘আমাকে উড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে।’ ঠিক এক মিনিটের সময় শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’ ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে ওঠে ‘ডোন্ট ওয়ারি ইটস জাস্ট আ জ্যামিং, ওয়েট ফর টিজার টু’। আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow