শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যার ঘটনা বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার উপেক্ষা করবে না। এর ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না।’ মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান এ কথা জানান। আরও পড়ুন ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা হয়েছে: চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে।’ ‘আমাদের তো মনে আছে, কীভাবে তাদের ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই,’ যোগ করেন তিনি। জাহেদ উর রহমান আরও

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যার ঘটনা বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার উপেক্ষা করবে না। এর ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না।’

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান এ কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে।’

‘আমাদের তো মনে আছে, কীভাবে তাদের ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই,’ যোগ করেন তিনি।

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আপনাদের মনে থাকার কথা, তখন বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি এটার সঙ্গে সংহতিও প্রকাশ করেছিলেন। সুতরাং এই সরকার, এই বিচারটা ঠিকমতো হবে- এটার পথে বাধা হওয়ার কোনো কারণ নেই।’

এমএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow