শাবিপ্রবিতে ছাত্রদলের ‘গুপ্ত’ লেখা দেওয়ালে শিবিরের ফটোসেশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরের কর্মকাণ্ডকে ‌‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে দেওয়াল লিখন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে ওই দেওয়াল লিখনের সামনে এসে ফটোসেশন করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে ফটোসেশনে অংশ নেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, জেনারেল সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ ছাত্রশিবিরের ১৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন জাগো নিউজকে বলেন, ফটোসেশনের বিষয়টি আমাদের কোনো কর্মসূচির অংশ ছিল না। ক্যাম্পাসে নিয়মিত প্রদক্ষিণের অংশ হিসেবে আমরা আজও গিয়েছিলাম। ছাত্রদলের ভাইয়েরা লিখেছেন তারা শিবিরকে চিনেন না, তাই মজা করেই ছবি তোলা। ছাত্রদলের কর্মসূচি পালনের বিষয়ে তিনি বলেন, তাদের এ ধরনের কার্যক্রম নিয়ে আমাদের এত মাথা ঘামানোর সময় নেই। আমরা নিজেদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত। উনাদের তো আসলে কোনো কর্মসূচি নেই, তাই এগুলো করছেন। আমাদের অবস্থান তো পরিষ্কার অতীতে আমরা সব রাজনৈতি

শাবিপ্রবিতে ছাত্রদলের ‘গুপ্ত’ লেখা দেওয়ালে শিবিরের ফটোসেশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরের কর্মকাণ্ডকে ‌‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে দেওয়াল লিখন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে ওই দেওয়াল লিখনের সামনে এসে ফটোসেশন করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে ফটোসেশনে অংশ নেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, জেনারেল সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ ছাত্রশিবিরের ১৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন জাগো নিউজকে বলেন, ফটোসেশনের বিষয়টি আমাদের কোনো কর্মসূচির অংশ ছিল না। ক্যাম্পাসে নিয়মিত প্রদক্ষিণের অংশ হিসেবে আমরা আজও গিয়েছিলাম। ছাত্রদলের ভাইয়েরা লিখেছেন তারা শিবিরকে চিনেন না, তাই মজা করেই ছবি তোলা।

ছাত্রদলের কর্মসূচি পালনের বিষয়ে তিনি বলেন, তাদের এ ধরনের কার্যক্রম নিয়ে আমাদের এত মাথা ঘামানোর সময় নেই। আমরা নিজেদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত। উনাদের তো আসলে কোনো কর্মসূচি নেই, তাই এগুলো করছেন। আমাদের অবস্থান তো পরিষ্কার অতীতে আমরা সব রাজনৈতিক, ন্যায়-ইনসাফের কর্মসূচিসহ সবগুলো পালন করেছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও কাজ করব।

এসএইচ জাহিদ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow