শাবিপ্রবির শিক্ষকদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ খতিয়ে দেখতে তদন্ত কমিটি

রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। ছয় সদস্যের এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনের আলোকে শাবিপ্রবির শিক্ষকদের জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটি গঠন করা হয়েছে। আরও পড়ুন ২১ দেশের ৮১ ছবি নিয়ে শাবিপ্রবিতে চলছে ‘সুপার’ আলোকচিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্যকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির বাকি সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা

শাবিপ্রবির শিক্ষকদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ খতিয়ে দেখতে তদন্ত কমিটি

রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। ছয় সদস্যের এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনের আলোকে শাবিপ্রবির শিক্ষকদের জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্যকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির বাকি সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। এছাড়া, সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত শিক্ষকদের চিহ্নিতকরণ, করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে শাবিপ্রবির শিক্ষকগণ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কিনা, তা অনুসন্ধান করা।

এসএইচ জাহিদ/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow