শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি জোজো
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায় শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে হিপ জয়েন্টের সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। অবশেষে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। ভারতীয় গণমাধ্যমের খবর, বহু বছর আগে একটি শুটিংয়ের সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান জোজো। সেই পুরোনো আঘাত থেকেই ধীরে ধীরে জটিলতা বাড়তে থাকে। তীব্র ব্যথা নিয়েও নিয়মিত শো ও শুটিং চালিয়ে গেছেন তিনি। শিল্পী জানান, হিপ জয়েন্টে রাপচার হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই যন্ত্রণায় ভুগছিলেন। এমনকি ‘সারেগামাপা’র শুটিংও করেছেন শারীরিক কষ্ট নিয়েই। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একাধিকবার নতুন করে আঘাতও পান তিনি। ব্যথা কমানোর ওষুধ ও ইনজেকশন নিয়ে কাজ চালিয়ে যেতে হয়েছে তাকে। একসময় লাঠি নিয়েও শুটিং করতে হয়েছে বলে জানান এই শিল্পী। শেষ পর্যন্ত পরিস্থিতি জটিল হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন জোজো। সোমবার (১৮ মে) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। জোজো জানিয়েছেন, এখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত হ
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায় শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে হিপ জয়েন্টের সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। অবশেষে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বহু বছর আগে একটি শুটিংয়ের সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান জোজো। সেই পুরোনো আঘাত থেকেই ধীরে ধীরে জটিলতা বাড়তে থাকে। তীব্র ব্যথা নিয়েও নিয়মিত শো ও শুটিং চালিয়ে গেছেন তিনি।
শিল্পী জানান, হিপ জয়েন্টে রাপচার হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই যন্ত্রণায় ভুগছিলেন। এমনকি ‘সারেগামাপা’র শুটিংও করেছেন শারীরিক কষ্ট নিয়েই। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একাধিকবার নতুন করে আঘাতও পান তিনি। ব্যথা কমানোর ওষুধ ও ইনজেকশন নিয়ে কাজ চালিয়ে যেতে হয়েছে তাকে। একসময় লাঠি নিয়েও শুটিং করতে হয়েছে বলে জানান এই শিল্পী।
শেষ পর্যন্ত পরিস্থিতি জটিল হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন জোজো। সোমবার (১৮ মে) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
জোজো জানিয়েছেন, এখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত হাঁটারও অনুমতি নেই।
শিল্পীর ভাষ্য, এই সময়টায় কাজের চাপ তুলনামূলক কম থাকায় বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে।
এমএমএফ
What's Your Reaction?