শাল্লায় তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা নিলেও অদৃশ্য কারণে হচ্ছে না ফল প্রকাশ 

সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। এদিকে ১ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম শুরুর কথা থাকলেও অদৃশ্য কারণে এখনো পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তাও নিশ্চিত করতে পারেনি ফ্যামিলি কার্ড নিয়োজিতকরণ কমিটি। সূত্রে জানা যায়, শাল্লা উপজেলায় সুপারভাইজার পদে নির্বাচিত করা হবে ৩ জন। এর বিপরীতে আবেদন পড়েছে ৫৭ জনের। আবার তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত করা হবে ৩২ জন। এর বিপরীতে আবেদন করা হয়েছে ৫২৬ জন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করার ক্ষেত্রে ১০০ নম্বরের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ক্যাটাগরিতে ছিল, বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা, নিজস্ব স্মার্টফোন, মোবাইল/ট্যাব চালু, লক-আনলক ও অ্যাপে লগইন করা, গুগল ম্যাপ ব্যবহার করা, নমুনা তথ্য সঠিকভাবে অ্যাপে প্রবেশ করানো, গুগল ম্যাপে জিও-ট্যাগিং করা এবং বাড়ির ছবি তোলা ও সংযুক্ত করা। দৈনিক রিপোর্ট প্রদান মানসিকতা ও দক্ষত

শাল্লায় তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা নিলেও অদৃশ্য কারণে হচ্ছে না ফল প্রকাশ 
সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। এদিকে ১ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম শুরুর কথা থাকলেও অদৃশ্য কারণে এখনো পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তাও নিশ্চিত করতে পারেনি ফ্যামিলি কার্ড নিয়োজিতকরণ কমিটি। সূত্রে জানা যায়, শাল্লা উপজেলায় সুপারভাইজার পদে নির্বাচিত করা হবে ৩ জন। এর বিপরীতে আবেদন পড়েছে ৫৭ জনের। আবার তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত করা হবে ৩২ জন। এর বিপরীতে আবেদন করা হয়েছে ৫২৬ জন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করার ক্ষেত্রে ১০০ নম্বরের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ক্যাটাগরিতে ছিল, বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা, নিজস্ব স্মার্টফোন, মোবাইল/ট্যাব চালু, লক-আনলক ও অ্যাপে লগইন করা, গুগল ম্যাপ ব্যবহার করা, নমুনা তথ্য সঠিকভাবে অ্যাপে প্রবেশ করানো, গুগল ম্যাপে জিও-ট্যাগিং করা এবং বাড়ির ছবি তোলা ও সংযুক্ত করা। দৈনিক রিপোর্ট প্রদান মানসিকতা ও দক্ষতা, নেতৃত্ব ও দলনেতৃত্ব ও যোগাযোগ সক্ষমতা, জরুরি পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা, সার্বিক আচার, আচরণ ও মৌখিক প্রশ্নের উত্তরদান এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর। এ বিষয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োজিতকরণ কমিটির সদস্য সচিব সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী জানান, ‘আমরা নিয়োগ পরীক্ষার কর্যক্রম শেষ করেছি তবে পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে এ ব্যাপারে ইউএনও স্যার বলতে পারবেন। আমার কাছে অনেকেই সুপারিশ করেছে কিন্তু আমি এগুলো গ্রহণ করিনি।’ তবে নামপ্রকাশে অনিচ্ছুক কিছু পরীক্ষার্থী জানান, ১ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ না করায় হতাশ। সার্বিক বিষয়ে জানতে চাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োজিতকরণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা পরীক্ষার কার্যক্রম শেষ করে রেজাল্ট প্রকাশের জন্য যাচাই-বাছাই করছি। শিগগিরই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে রেজাল্ট প্রকাশ করা হবে এবং কবে রেজাল্ট প্রকাশ করা হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কাছে বিভিন্ন মাধ্যমে অনেক সুপারিশ আসছে কিন্তু আমরা নীতিমালা অনুযায়ী যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচিত করর এর বাইরে আর কোনো কিছুর সুযোগ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow