শাশুড়িকে হত্যায় জামাইয়ের যাবজ্জীবন

মেহেরপুরে শাশুড়িকে হত্যার দায়ে হাউস আলী (৫২) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মহাম্মদ আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে হাউস আলীকে তালাক দেন তার স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ি ফুলসুরাতনের (৬৫) গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন হাউস আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন গাংনী থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। আসিফ ইকবাল/এসআর/জেআইএম

শাশুড়িকে হত্যায় জামাইয়ের যাবজ্জীবন

মেহেরপুরে শাশুড়িকে হত্যার দায়ে হাউস আলী (৫২) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাউস আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মহাম্মদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে হাউস আলীকে তালাক দেন তার স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ি ফুলসুরাতনের (৬৫) গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন হাউস আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন গাংনী থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow