শাহ আমানতে আরও তিন ফ্লাইট বাতিল, ৩ দিনে ২৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে এখন পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো। সোমবার (২ মার্চ) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি১৩৫ দুপুর ১টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে, বিকেলের সূচিতে থাকা এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়। জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত শনিবার অপরাহ্ন থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এখন পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়া

শাহ আমানতে আরও তিন ফ্লাইট বাতিল, ৩ দিনে ২৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে এখন পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

সোমবার (২ মার্চ) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি১৩৫ দুপুর ১টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

অন্যদিকে, বিকেলের সূচিতে থাকা এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত শনিবার অপরাহ্ন থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এখন পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকতে পারে।

যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow