শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টা ৪৫মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইটও বাতিল হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম থেকে শারজাহগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট (জি৯-৫২৭) টেকনিক্যাল ত্রুটির কারণে বাতিল করা হয়। তবে সব ফ্লাইট বন্ধ ছিল না। এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি অ্যারাইভাল এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধা

শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টা ৪৫মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইটও বাতিল হয়েছে।

এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম থেকে শারজাহগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট (জি৯-৫২৭) টেকনিক্যাল ত্রুটির কারণে বাতিল করা হয়।

তবে সব ফ্লাইট বন্ধ ছিল না। এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি অ্যারাইভাল এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলে স্থবিরতা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ১৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow