শাহ আমানতে ১৬৯৮ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ এবং মালিকবিহীন ব্যাগেজ থেকে মোট ১ হাজার ৬৯৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। রোববার (৩১ মে) রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে গঠিত একটি দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় অভিযান চালায়। এ সময় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১ হাজার ২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৬৯৮ কার্টন ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার’ ব্র্যান্ডের সিগারেট। আটক পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট তিন যাত্রী হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রা

শাহ আমানতে ১৬৯৮ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ এবং মালিকবিহীন ব্যাগেজ থেকে মোট ১ হাজার ৬৯৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

রোববার (৩১ মে) রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে গঠিত একটি দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় অভিযান চালায়। এ সময় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে তাদের কাছ থেকে ১ হাজার ২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৬৯৮ কার্টন ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার’ ব্র্যান্ডের সিগারেট।

আটক পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট তিন যাত্রী হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাবে, জব্দ করা সিগারেট থেকে সরকারের সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ৩৩ লাখ ৯৬ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা পণ্য কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস বিভাগ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow