শাহ বুলবুলের কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ নিয়ে পাঠ পর্যালোচনা
কবি শাহ বুলবুলের কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ নিয়ে পাঠ পর্যালোচনার আয়োজন করেছে সৃজন পাঠচক্র। পাঠ পর্যালোচনাটি অনুষ্ঠিত হবে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে। শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টায় অনুষ্ঠানটি শুরু হবে। বিমূর্ত ভাবধারার কাব্যগ্রন্থ মৃত্যু ও নির্বাসনের পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করবেন কবি হুসাইন আলমগীর, সফিকুল ইসলাম, আহমেদ বাসার এবং কবি নুসরাত সুলতানা। অনুষ্ঠানে আরও থাকবে কাজী গিয়াস উদ্দিনের একক কবিতা পাঠ এবং উচ্চশিক্ষা ও রাজনীতির সাথে সাহিত্যের সম্পর্ক নিয়ে শিবলী আজাদের একক বক্তৃতা। শব্দের অলংকারিক ব্যবহারের জন্য সুপরিচিত কবি শাহ বুলবুল। তার লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ আধুনিক বাংলা কবিতার এক অনবদ্য সংযোজন হিসেবে চিহ্নিত। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করে সৃজন প্রকাশনী। বইটি সম্পর্কে এর সূচনাতেই বলা হয়েছে-‘মৃত্যু ও নির্বাসন’ অবরূদ্ধ জীবনের ছায়াপথ মাড়িয়ে চলা অনিবার্য শূণ্যতার এক বিরল শোকসভা। আত্মার শিরায় শিরায় জমতে থাকা বারুদের ঘ্রাণ। প্রিয়তমার অপরূপা সিঁথির মতো তুলতুলে সুখ আর দুঃখের খামে কষ্টের নীল চিঠি। ‘মৃত্যু ও নির্বাসন’ কালের খেরোখাতায় লিখে রা
কবি শাহ বুলবুলের কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ নিয়ে পাঠ পর্যালোচনার আয়োজন করেছে সৃজন পাঠচক্র। পাঠ পর্যালোচনাটি অনুষ্ঠিত হবে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে। শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টায় অনুষ্ঠানটি শুরু হবে।
বিমূর্ত ভাবধারার কাব্যগ্রন্থ মৃত্যু ও নির্বাসনের পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করবেন কবি হুসাইন আলমগীর, সফিকুল ইসলাম, আহমেদ বাসার এবং কবি নুসরাত সুলতানা। অনুষ্ঠানে আরও থাকবে কাজী গিয়াস উদ্দিনের একক কবিতা পাঠ এবং উচ্চশিক্ষা ও রাজনীতির সাথে সাহিত্যের সম্পর্ক নিয়ে শিবলী আজাদের একক বক্তৃতা।
শব্দের অলংকারিক ব্যবহারের জন্য সুপরিচিত কবি শাহ বুলবুল। তার লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ আধুনিক বাংলা কবিতার এক অনবদ্য সংযোজন হিসেবে চিহ্নিত। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করে সৃজন প্রকাশনী। বইটি সম্পর্কে এর সূচনাতেই বলা হয়েছে-‘মৃত্যু ও নির্বাসন’ অবরূদ্ধ জীবনের ছায়াপথ মাড়িয়ে চলা অনিবার্য শূণ্যতার এক বিরল শোকসভা।
আত্মার শিরায় শিরায় জমতে থাকা বারুদের ঘ্রাণ। প্রিয়তমার অপরূপা সিঁথির মতো তুলতুলে সুখ আর দুঃখের খামে কষ্টের নীল চিঠি। ‘মৃত্যু ও নির্বাসন’ কালের খেরোখাতায় লিখে রাখা শেষ দিন। পরাজিত মানচিত্রের দেশে ভুলে যাওয়া রোদেলা চিবুক।’
শাহ বুলবুলের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্বাসনে যাবার আগে’ প্রকাশের এক যুগ পর প্রকাশিত ‘মৃত্যু ও নির্বাসন’ কাব্যগ্রন্থটি তার বিমূর্ত কাব্যশৈলীকে নিয়ে গেছে পাঠক হৃদয়ের সবেচেয়ে কাছে। শাহ বুলবুলের পাঠকপ্রিয় অন্য দুটি বই ‘ক্ষুদিরামের কথা’ এবং ‘মৃত্যুহীন গেরিলা’ প্রকাশিত হয় ২০১৩ এবং ২০১৪ সালের একুশে গ্রন্থমেলায়।
What's Your Reaction?