শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থার এক বিশেষ অভিযানে দুই বিমান যাত্রীর কাছ থেকে ৪৩২ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ টাকা। গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিমানবন্দরের আগমনী কাস্টমস চ্যানেলে পৃথক দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানটি পরিচালিত হয় দুপুর ১২টা ৫৫ মিনিটে। এ সময় দুবাই থেকে আসা ‘ইউএস বাংলা এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটের যাত্রী মো. নূর নবীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ট্রলি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩২ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার জব্দ করা হয়। পরে বিকেল ৪টা ৪৬ মিনিটে একই এয়ারলাইন্সের ব্যাংকক থেকে আসা অপর একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ শামীম শেখকে আটক করা হয়। তল্লাশিকালে এ যাত্রীর রেক্টাম (মলদ্বার) থেকে বিশেষ কৌশলে লুকানো ২০০ গ্রাম ওজনের আরও ২টি স্বর্ণের বার উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধারকৃত মোট ৪টি স্বর্ণবারের ওজন ৪৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণসহ আটককৃত উভয় যাত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থার এক বিশেষ অভিযানে দুই বিমান যাত্রীর কাছ থেকে ৪৩২ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ টাকা।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিমানবন্দরের আগমনী কাস্টমস চ্যানেলে পৃথক দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানটি পরিচালিত হয় দুপুর ১২টা ৫৫ মিনিটে। এ সময় দুবাই থেকে আসা ‘ইউএস বাংলা এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটের যাত্রী মো. নূর নবীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ট্রলি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩২ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
পরে বিকেল ৪টা ৪৬ মিনিটে একই এয়ারলাইন্সের ব্যাংকক থেকে আসা অপর একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ শামীম শেখকে আটক করা হয়। তল্লাশিকালে এ যাত্রীর রেক্টাম (মলদ্বার) থেকে বিশেষ কৌশলে লুকানো ২০০ গ্রাম ওজনের আরও ২টি স্বর্ণের বার উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা।
উদ্ধারকৃত মোট ৪টি স্বর্ণবারের ওজন ৪৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণসহ আটককৃত উভয় যাত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করেছে।
What's Your Reaction?