শাহবাগে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানার স্যার সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইমসিন দলকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্র
রাজধানীর শাহবাগ থানার স্যার সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইমসিন দলকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমআরএম
What's Your Reaction?