শাহরুখের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে যা বললেন রাজপাল

পর্দার সামনে যার হাসিতে কোটি দর্শকের ঠোঁটে হাসি ফোটে, পর্দার আড়ালে সেই মানুষটির জীবন এখন এক বিষাদময় ট্র্যাজেডি! বলিউডের ‘কমেডি কিং’ রাজপাল যাদবের দিনকাল এখন কাটছে যেন এক ভয়ংকর দুঃস্বপ্নের মতো। কাঁধে ৯ কোটি টাকার ঋণের পাহাড়, আর হৃদয়ে একরাশ পুরনো আক্ষেপ—সব মিলিয়ে এক চরম জীবনযুদ্ধে লড়ছেন এই অভিনেতা। তবে সব ছাপিয়ে সম্প্রতি সামনে এল তার ক্যারিয়ারের সেই এক অজানা দীর্ঘশ্বাস; যেখানে নাম জড়িয়েছে খোদ বলিউড বাদশা শাহরুখ খানের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখ খানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে কীভাবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল। এ বিষয়ে রাজপাল জানান, শাহরুখ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু অজান্তেই তৈরি হওয়া এক বিভ্রান্তিতে সেই সুযোগ হাতছাড়া হয়।  অভিনেতার দাবি, এই ভুল বোঝাবুঝির মূলে ছিলেন তার এক ঘনিষ্ঠ সহকারী। সেই সহকারীর কারণেই শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছায়, যা রাজপাল তখন জানতেনই না। এই একটি ঘটনার রেশ পড়েছিল অভিনেতার পরবর্তী বড় প্রজেক্টগুলোতেও। ‘ওম শান্তি ওম’ হাতছাড়া হওয়ার পর তার কপাল থেকে ছ

শাহরুখের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে যা বললেন রাজপাল
পর্দার সামনে যার হাসিতে কোটি দর্শকের ঠোঁটে হাসি ফোটে, পর্দার আড়ালে সেই মানুষটির জীবন এখন এক বিষাদময় ট্র্যাজেডি! বলিউডের ‘কমেডি কিং’ রাজপাল যাদবের দিনকাল এখন কাটছে যেন এক ভয়ংকর দুঃস্বপ্নের মতো। কাঁধে ৯ কোটি টাকার ঋণের পাহাড়, আর হৃদয়ে একরাশ পুরনো আক্ষেপ—সব মিলিয়ে এক চরম জীবনযুদ্ধে লড়ছেন এই অভিনেতা। তবে সব ছাপিয়ে সম্প্রতি সামনে এল তার ক্যারিয়ারের সেই এক অজানা দীর্ঘশ্বাস; যেখানে নাম জড়িয়েছে খোদ বলিউড বাদশা শাহরুখ খানের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখ খানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে কীভাবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল। এ বিষয়ে রাজপাল জানান, শাহরুখ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু অজান্তেই তৈরি হওয়া এক বিভ্রান্তিতে সেই সুযোগ হাতছাড়া হয়।  অভিনেতার দাবি, এই ভুল বোঝাবুঝির মূলে ছিলেন তার এক ঘনিষ্ঠ সহকারী। সেই সহকারীর কারণেই শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছায়, যা রাজপাল তখন জানতেনই না। এই একটি ঘটনার রেশ পড়েছিল অভিনেতার পরবর্তী বড় প্রজেক্টগুলোতেও। ‘ওম শান্তি ওম’ হাতছাড়া হওয়ার পর তার কপাল থেকে ছিটকে যায় ‘বিল্লু বারবার’ ছবির কাজও। অথচ এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল তাকে নিয়েই। পরবর্তীতে সেই চরিত্রটিতে অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান। রাজপাল বলেন, ‘জুহি চাওলার ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন শাহরুখের সঙ্গে সরাসরি দেখা করার জন্য। শাহরুখ ব্যক্তিগতভাবে আমাকে খুব পছন্দ করতেন। কাল হো না হো ছবিতে একসঙ্গে কাজ করার সময় তিনি নিজেই বলেছিলেন বড় কোনো প্রজেক্টে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’ রাজপাল যাদব আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরেনি। এরপর যখনই শাহরুখের সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা চমৎকার আড্ডা দিয়েছি। আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow