শাহানাজ শিউলীর কবিতা: অতল গহীনে আলো

কেন নক্ষত্রেরা আজ আর ছোটে না?ধুলোয় থাকে না মাটির সোঁদা গন্ধ,ধানের সোনালি রং হারিয়ে গেছেবৃষ্টির অতল গহীনে।মিছে মায়া-আলো ধরিবার ক্লান্ত আয়োজনবৈশাখের অবেলায়।​সন্ধ্যা নদীর ঢেউয়ে তলিয়ে গেছে মুক্ত তরী,ধবল ফেনার মতো নেচে ওঠে না পৃথিবীর আনন্দ-জোয়ার;নদীর বুকে আজ করুণ পাড়-ভাঙা ক্রন্দন।অমাবস্যায় গ্রাস করেছে সব আলো। এসইউ

শাহানাজ শিউলীর কবিতা: অতল গহীনে আলো

কেন নক্ষত্রেরা আজ আর ছোটে না?
ধুলোয় থাকে না মাটির সোঁদা গন্ধ,
ধানের সোনালি রং হারিয়ে গেছে
বৃষ্টির অতল গহীনে।
মিছে মায়া-আলো ধরিবার ক্লান্ত আয়োজন
বৈশাখের অবেলায়।
​সন্ধ্যা নদীর ঢেউয়ে তলিয়ে গেছে মুক্ত তরী,
ধবল ফেনার মতো নেচে ওঠে না পৃথিবীর আনন্দ-জোয়ার;
নদীর বুকে আজ করুণ পাড়-ভাঙা ক্রন্দন।
অমাবস্যায় গ্রাস করেছে সব আলো।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow