শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
আসন্ন ঈদুল ফিতরে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার টাকা পেতে বিল সাবমিট করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবারের (৪ মার্চ) মধ্যে তারিখের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিল সাবমিট করতে বলা হয়েছে।
সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ মার্চের মধ্যে তারিখের মধ্যে ঈদুল ফিতর-২০২৬ এর উৎসব ভাতার বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শুধুমাত্র আইবাসে যাচাই এর মাধ্যমে Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।