শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালঙ্কার-টাকা লুট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌর এলাকার কলাদি (পশু হাসপাতাল মোড়) এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র বাসার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সপরিবারে মতলব পৌরসভার কলাদি এলাকায় ভাড়া বাসায় থাকেন। সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজ কর্মস্থলে (কলেজে) যান। একই সময় তার স্ত্রী পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন এবং বড় মেয়ে অর্পিতা দাস কলেজে পরীক্ষা দিতে যান। বাসায় কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা বাসার মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরীক্ষা শেষে বাসায় ফিরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখে অর্পিতা দাস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বাসায় ফিরে দেখি চোরের দল সবকিছু লুট করে নিয়ে গেছে। আমাদের জীবনের জমানো সব সম্পদ তারা কেড়ে নিয়েছে, আমরা এখন নিঃস্ব।  ঘটনার

শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালঙ্কার-টাকা লুট
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌর এলাকার কলাদি (পশু হাসপাতাল মোড়) এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র বাসার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সপরিবারে মতলব পৌরসভার কলাদি এলাকায় ভাড়া বাসায় থাকেন। সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজ কর্মস্থলে (কলেজে) যান। একই সময় তার স্ত্রী পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন এবং বড় মেয়ে অর্পিতা দাস কলেজে পরীক্ষা দিতে যান। বাসায় কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা বাসার মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরীক্ষা শেষে বাসায় ফিরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখে অর্পিতা দাস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বাসায় ফিরে দেখি চোরের দল সবকিছু লুট করে নিয়ে গেছে। আমাদের জীবনের জমানো সব সম্পদ তারা কেড়ে নিয়েছে, আমরা এখন নিঃস্ব।  ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিক্ষক থানায় অভিযোগ করেছেন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow