শিক্ষা ও শিক্ষার্থীদের ভালোর জন্য মব করতে রাজি : সর্বমিত্র চাকমা

শিক্ষা ও শিক্ষার্থীদের ভালো এবং তাদের অধিকার আদায়ের জন্য মব করতে রাজি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। বৃহস্পতিবার (৭ মে) সিন্ডিকেট সভা চলার সময় মিটিং রুমের ভেতরে উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবারের বাসসেবা চালুর দাবিকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে তিনি এই মন্তব্য করেন। সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের ভালোর জন্য আমরা মব করতে রাজি। বহুদিন ধরে আমরা অফিসে অফিসে ঘুরছি, কাজ হয় না। আমরা কোথায় যাব? শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হয়ে আমাদের একটি দায়বদ্ধতা আছে। ডাকসু নেতাদের অভিযোগ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবারের বাস সার্ভিস চালুর জন্য ইউজিসি থেকে প্রায় চার কোটি টাকার বরাদ্দ আনা হয়। তবে তা শুধুমাত্র কোষাধ্যক্ষের স্বাক্ষরের অভাবে আটকে আছে। একই সঙ্গে কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপন করা হলেও এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। কেন্দ্রীয় মাঠ সংস্কারের কাজ শুরু না হওয়ার বিষয়েও প্রশাসনের সমালোচনা করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow