শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যের ডেটাবেজ (পিডিএস) হালনাগাদে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এইচআরএম মডিউলের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যবহৃত পিডিএসের নতুন ভার্সনটিতে কারিগরি ও সফটওয়্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন ফিচার সংযোজন করে গত ১৫ এপ্রিল টেস্ট সার্ভার থেকে লাইভ সার্ভারে দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিঙ্কে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন ব্যবহৃত পিডিএসে সাম্প্রতিক ছবি সংযোজনপূর্বক তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যের ডেটাবেজ (পিডিএস) হালনাগাদে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এইচআরএম মডিউলের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যবহৃত পিডিএসের নতুন ভার্সনটিতে কারিগরি ও সফটওয়্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন ফিচার সংযোজন করে গত ১৫ এপ্রিল টেস্ট সার্ভার থেকে লাইভ সার্ভারে দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিঙ্কে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন ব্যবহৃত পিডিএসে সাম্প্রতিক ছবি সংযোজনপূর্বক তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
What's Your Reaction?