শিক্ষাই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্যতম প্রধান উপায়: ফজলে লোহানী বাবু

শিশুদের সঠিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে গড়ে তোলাই আগামী দিনে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্যতম প্রধান উপায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ফজলে লোহানী বাবু।তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করা জরুরি। একটি জাতির উন্নয়ন ও অগ্রগতি অনেকাংশেই তার শিক্ষাব্যবস্থার ওপর নির্ভরশীল।কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও শংকুচাইল মডেল টেকনিক্যাল স্কুলের উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফজলে লোহানী বাবু বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জীবনে স্বপ্ন পূরণের পথে নানা বাধা এলেও হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি গাছের চারাকে যেমন যত্ন ও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়, তেমনি শিশুদেরও ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প

শিক্ষাই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্যতম প্রধান উপায়: ফজলে লোহানী বাবু

শিশুদের সঠিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে গড়ে তোলাই আগামী দিনে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্যতম প্রধান উপায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ফজলে লোহানী বাবু।

তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করা জরুরি। একটি জাতির উন্নয়ন ও অগ্রগতি অনেকাংশেই তার শিক্ষাব্যবস্থার ওপর নির্ভরশীল।

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও শংকুচাইল মডেল টেকনিক্যাল স্কুলের উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে লোহানী বাবু বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জীবনে স্বপ্ন পূরণের পথে নানা বাধা এলেও হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি গাছের চারাকে যেমন যত্ন ও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়, তেমনি শিশুদেরও ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরেনিটির প্রধান সমন্বয়কারী ও শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান সাংবাদিক মোবারক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কাউসার আলম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল পেঁপে, পেয়ারা, জলপাই, সোনালু, কৃষ্ণচূড়া, বহেরা, আমলকি, আনার, নিম, এলাচিলেবু, বকুল, চালতা, অলবড়ই, কাঠবাদাম ও আতা গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।

অনুষ্ঠানে শিক্ষানুরাগী জামাল খান, আক্তার হোসেন, মুমিন খান, সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার রিক্তা ও তাফহিম রহমান আরমান। এ সময় পছন্দের গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কেউ পেয়ারা, কেউ জলপাই, কেউ সোনালু কিংবা অলবড়ইয়ের চারা নিয়ে অভিভাবকদের সঙ্গে আনন্দে বাড়ি ফেরে।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দুর্ঘটনায় নিহত জজকোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহাগের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজী মনোয়ার হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow