শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়নি। তাই এটি এখনো কার্যকর হয়নি এবং বিষয়টি এখন মন্ত্রণালয়ের কাছে আছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তি নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আছে। সামনে আরও প্রশ্ন করবেন। পরীক্ষা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। বিগত দিনে সাংবাদিকদের সহযোগিতায় নকল প্রতিরোধ করেছি। এবারও সবাই সহযোগিতা করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও এবার বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে। একই প্রশ্নে দুই ধাপের পরীক্ষা নেব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ ধারা থাকবে।’ শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম, তখন সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতাম। তাই আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow