শিক্ষামন্ত্রীকে ঘিরে বিতর্কের মাঝেই ফের মুখ খুললেন চমক
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি মন্তব্যকে ঘিরে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগ এবং বন্যাকবলিত পরিস্থিতিতেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আরও পড়ুন ‘চেয়ারে বসলেই কি মানুষের বুদ্ধি-বিবেক লোপ পায়\', প্রশ্ন চমকের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একদিনের ব্যবধানে তিনি এ বিষয়ে দুটি আলাদা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি শুধু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নয়, দেশের শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া নতুন স্ট্যাটাসে চমক লেখেন, ‘পরীক্ষাব্যবস্থার পরিবর্তন আর শিক্ষাব্যবস্থার পরিবর্তন এক বিষয় না! এই সিম্পল বিষয়টা বুঝতে পারছেন না, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ক
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি মন্তব্যকে ঘিরে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগ এবং বন্যাকবলিত পরিস্থিতিতেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একদিনের ব্যবধানে তিনি এ বিষয়ে দুটি আলাদা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি শুধু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নয়, দেশের শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া নতুন স্ট্যাটাসে চমক লেখেন, ‘পরীক্ষাব্যবস্থার পরিবর্তন আর শিক্ষাব্যবস্থার পরিবর্তন এক বিষয় না! এই সিম্পল বিষয়টা বুঝতে পারছেন না, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত হবে?’
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় একই ইস্যুতে দেওয়া আরেকটি স্ট্যাটাসেও মানবিক দৃষ্টিকোণ থেকে বন্যাকবলিত পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন চমক। তিনি লিখেছিলেন, ‘দেশের মানুষ বন্যার সাথে যুদ্ধ করছে, এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক! আমি বুঝি না, চেয়ারে বসলেই মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা কি লোপ পায়?’
চমকের এই বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার অনুসারীদের পাশাপাশি সাধারণ নেটিজেনরাও স্ট্যাটাসটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করেন।
প্রসঙ্গত, বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এমআই/এমএমএফ
What's Your Reaction?

