শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় তেলাপোকা পার্টি, বিক্ষোভে অংশ নেবেন সোনাম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধরমেন্দ্রা প্রধান ৫ জুনের মধ্যে পদত্যাগ না করলে ৬ জুন দিল্লিতে তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভে যোগ দেবেন শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সংস্কারের বাস্তবায়ন নিয়ে উদ্বেগ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তরুণদের সংগঠন তেলাপোকা জনতা পার্টি (সিজেপি ৬ জুন দিল্লির জন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছে। ওয়াংচুকের সমর্থনকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে দেওয়া পোস্টে বলেন, সোনাম ওয়াংচুক ককরোচ আন্দোলনে যোগ দিয়েছেন। আমাদের সবার জন্য এটি বড় সম্মানের বিষয়। ৬ জুন তার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তিনি অভিজিৎ দিপকের সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন যে এই আন্দোলনটি ভারতীয় তরুণদের কণ্ঠস্বর বহন করছে, কোনো বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে না। তিনি বলেন, তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের উন্নয়নের জন্য ত্যাগ স্বীকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় তেলাপোকা পার্টি, বিক্ষোভে অংশ নেবেন সোনাম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধরমেন্দ্রা প্রধান ৫ জুনের মধ্যে পদত্যাগ না করলে ৬ জুন দিল্লিতে তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভে যোগ দেবেন শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক।

এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সংস্কারের বাস্তবায়ন নিয়ে উদ্বেগ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তরুণদের সংগঠন তেলাপোকা জনতা পার্টি (সিজেপি ৬ জুন দিল্লির জন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছে। ওয়াংচুকের সমর্থনকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে দেওয়া পোস্টে বলেন, সোনাম ওয়াংচুক ককরোচ আন্দোলনে যোগ দিয়েছেন। আমাদের সবার জন্য এটি বড় সম্মানের বিষয়। ৬ জুন তার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তিনি অভিজিৎ দিপকের সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন যে এই আন্দোলনটি ভারতীয় তরুণদের কণ্ঠস্বর বহন করছে, কোনো বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে না।

তিনি বলেন, তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের উন্নয়নের জন্য ত্যাগ স্বীকার করছে।

যদিও আন্দোলনের অনেক সমর্থক কথিত নিট প্রশ্নফাঁস, সিইউইটি ও সিবিএসই পরীক্ষার নানা অনিয়মের প্রতিবাদে একত্রিত হচ্ছেন, ওয়াংচুক বলেন তার উদ্বেগ আরও বিস্তৃত।

তিনি বলেন, গত চার দশক ধরে আমি শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, বিশেষ করে প্রত্যন্ত এলাকার সরকারি বিদ্যালয়গুলোতে।

ওয়াংচুকের মতে, জাতীয় শিক্ষা নীতি এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য ইতিবাচক উদ্যোগ হলেও বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

পরীক্ষা সংক্রান্ত অভিযোগগুলোকে লাখো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত গুরুতর বিষয় উল্লেখ করে ওয়াংচুক বলেন, শুধু অনিয়মের অভিযোগ নয়, এর পর কী ধরনের সংস্কার আনা হবে সেটিই এখন মূল প্রশ্ন।

জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন গণতন্ত্রে এমন ব্যর্থতার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

তিনি আরও বলেন, আমি আশা করি আগামী কয়েক দিনের মধ্যে হয় পরিবর্তন আসবে, নয়তো পদত্যাগ হবে। যদি ৫ জুনের মধ্যেও তা না ঘটে, তাহলে ৬ জুন দিল্লিতে আপনাদের সঙ্গে আমিও এই দাবিতে যোগ দিতে বাধ্য হবো।

সূত্র: দ্য হিন্দু

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow