নাটোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন। আটক শরিফুল ইসলাম নাটোর সদর থানার ছাত্রী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে। গ্রামবাসী জানান, মঙ্গলবার (২ জুন) বিকেলে মদনহাট গ্রামের পাঁচ বছরের শিশুটি নানির সঙ্গে ঘাস কাটতে যায়। এরই এক ফাঁকে শরিফুল ইসলাম শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মদনহাট প্রাইমারি স্কুলে ধর্ষণ করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় উত্তেজিত গ্রামবাসী ফুসকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে গণপিটুনি দেন। সংবাদ পেয়ে পুলিশ শরিফুল ইসলামকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগে শরিফুল ইসলামকে আটক করে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে একটি মামলা দায়ের করার জন্য থানায় আসতে বলা হয়েছে। রেজাউল করিম রেজা/ইএ

নাটোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন।

আটক শরিফুল ইসলাম নাটোর সদর থানার ছাত্রী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী জানান, মঙ্গলবার (২ জুন) বিকেলে মদনহাট গ্রামের পাঁচ বছরের শিশুটি নানির সঙ্গে ঘাস কাটতে যায়। এরই এক ফাঁকে শরিফুল ইসলাম শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মদনহাট প্রাইমারি স্কুলে ধর্ষণ করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় উত্তেজিত গ্রামবাসী ফুসকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে গণপিটুনি দেন। সংবাদ পেয়ে পুলিশ শরিফুল ইসলামকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগে শরিফুল ইসলামকে আটক করে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে একটি মামলা দায়ের করার জন্য থানায় আসতে বলা হয়েছে।

রেজাউল করিম রেজা/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow