শিক্ষামন্ত্রীর পিএস হলেন মাউশির পরিচালক ড. সোহেল
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. সোহেল এর আগে ২০০১-২০০৬ সময়ে ড. মিলন শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও শিক্ষা ক্যাডারে সক্রিয় ভূমিকার কারণে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও বিশেষাধিকার) আইন, ১৯৭৩’এর সেকশন ১৪(১) অনুযায়ী শিক্ষামন্ত্রী যতদিন তার পদে বহাল থাকবেন অথবা যতদিন তিনি ড. সোহেলকে একান্ত সচিব হিসেবে দায়িত্বে রাখতে ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন তিনি পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধি অনুযায়ী তিনি প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বর্তমানে ড. সোহেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. সোহেল এর আগে ২০০১-২০০৬ সময়ে ড. মিলন শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও শিক্ষা ক্যাডারে সক্রিয় ভূমিকার কারণে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও বিশেষাধিকার) আইন, ১৯৭৩’এর সেকশন ১৪(১) অনুযায়ী শিক্ষামন্ত্রী যতদিন তার পদে বহাল থাকবেন অথবা যতদিন তিনি ড. সোহেলকে একান্ত সচিব হিসেবে দায়িত্বে রাখতে ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন তিনি পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধি অনুযায়ী তিনি প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বর্তমানে ড. সোহেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
What's Your Reaction?