শিক্ষার্থী লাঞ্ছিতের অভিযোগে ‘নীলাচল’ পরিবহনের বাস আটক

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানীর ‘নীলাচল’ পরিবহনের ৪টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কলেজের সামনে থেকে বাসগুলো আটক করা হয়। পরে আটক করা বাসগুলোকে নায়েমের গলিতে নিয়ে আসা হয়। খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) নীলাচলের বাস থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসগুলো আটক করা হয়েছে। আটক নীলাচল পরিবহনের একটি বাসের চালক বলেন, ‘আমাদের রাস্তা থেকে বাস আটকে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নায়েমের গলিতে নিয়ে যেতে বলেছে। কেন বাস আটক করেছে, আমরা কিছু বলতে পারছি না। শুনেছি, শনিবার এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।’ এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘বাস আটকের বিষয়টি শুনেছি। নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করেছি। তারা বিষয়টি দেখছে। ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী বাস আটকের সঙ্গে জড়িত কি না, খোঁজখবর নিচ্ছি। পুলিশের পাশাপাশি কলেজ প্রশাসন থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’ নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়

শিক্ষার্থী লাঞ্ছিতের অভিযোগে ‘নীলাচল’ পরিবহনের বাস আটক

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানীর ‘নীলাচল’ পরিবহনের ৪টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কলেজের সামনে থেকে বাসগুলো আটক করা হয়। পরে আটক করা বাসগুলোকে নায়েমের গলিতে নিয়ে আসা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) নীলাচলের বাস থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসগুলো আটক করা হয়েছে।

আটক নীলাচল পরিবহনের একটি বাসের চালক বলেন, ‘আমাদের রাস্তা থেকে বাস আটকে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নায়েমের গলিতে নিয়ে যেতে বলেছে। কেন বাস আটক করেছে, আমরা কিছু বলতে পারছি না। শুনেছি, শনিবার এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘বাস আটকের বিষয়টি শুনেছি। নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করেছি। তারা বিষয়টি দেখছে। ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী বাস আটকের সঙ্গে জড়িত কি না, খোঁজখবর নিচ্ছি। পুলিশের পাশাপাশি কলেজ প্রশাসন থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে যেন পরিবহন শ্রমিকদের কোনো ঝামেলা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছিল। পরবর্তীতে কলেজ প্রশাসন ও পরিবহন মালিকের মাধ্যমে সমন্বয় করে সমস্যার সমাধান করা হয়। শিক্ষার্থীদের দাবি ছিল, বাস থেকে নামার সময় যেন কাউকে ফেলে দেওয়া না হয়। তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়।’

এ বিষয়ে শিক্ষার্থীদের কোনো বক্তব্য নেওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow