শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন জবি ছাত্রদলের

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে এই আয়োজনের শুভ সূচনা হয়। ইফতারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, মেসে থেকে পড়াশোনা করি, অনেক সময় একা ইফতার করতে ভালো লাগে না। আবার ইফতারির আয়োজন করাটাও বেশ ঝামেলার। ক্যাম্পাসে ছাত্রদলের এই আয়োজনের কথা শুনে আসলাম। সবার সঙ্গে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজনের জন্য জবি ছাত্রদলকে ধন্যবাদ। এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসু কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য বলেন, পবিত্র রমজানে অনেক শিক্ষার্থী পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং রমজানের বরকত ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, মাসব্যাপী আমাদের এই ইফতার আয়োজন অব্যাহত থাকবে, যাতে কোনো সাধারণ শিক্ষার্থী ইফতার নিয়ে সংকটে না পড়েন। জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে। পব

শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন জবি ছাত্রদলের

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে এই আয়োজনের শুভ সূচনা হয়।

ইফতারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, মেসে থেকে পড়াশোনা করি, অনেক সময় একা ইফতার করতে ভালো লাগে না। আবার ইফতারির আয়োজন করাটাও বেশ ঝামেলার। ক্যাম্পাসে ছাত্রদলের এই আয়োজনের কথা শুনে আসলাম। সবার সঙ্গে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজনের জন্য জবি ছাত্রদলকে ধন্যবাদ।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসু কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য বলেন, পবিত্র রমজানে অনেক শিক্ষার্থী পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং রমজানের বরকত ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, মাসব্যাপী আমাদের এই ইফতার আয়োজন অব্যাহত থাকবে, যাতে কোনো সাধারণ শিক্ষার্থী ইফতার নিয়ে সংকটে না পড়েন।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে। পবিত্র রমজান মাসে অনেক শিক্ষার্থী মেসে বা হলে থেকে কষ্ট করে পড়াশোনা করেন, তাদের অনেকের জন্যই মানসম্মত ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের সেই কষ্টের কথা বিবেচনা করেই আমাদের এই মাসব্যাপী ইফতারের আয়োজন।

টিএইচকিউ/জেএইচ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow