শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ (জেএনইউ কিউআরটি) পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কনফারেন্স রুমে একটি পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রোগ্রামার মো. হাফিজুর রহমান কিউআরটি সাইটের প্রাথমিক কাঠামো ও কার্যপ্রণালি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। উপস্থাপনায় দেখানো হয়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে দ্রুত কিউআরটি সেবায় প্রবেশ করে প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। প্রাথমিক প্রদর্শনী শেষে কিউআরটি সাইটটিকে আরও কার্যকর, ব্যবহারবান্ধব ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাইটটির বিভিন্ন ফিচার সংযোজন, তথ্য ব্যবস্থাপনা, জরুরি যোগাযোগ ব্যবস্থা, ব

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ (জেএনইউ কিউআরটি) পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কনফারেন্স রুমে একটি পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রোগ্রামার মো. হাফিজুর রহমান কিউআরটি সাইটের প্রাথমিক কাঠামো ও কার্যপ্রণালি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

উপস্থাপনায় দেখানো হয়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে দ্রুত কিউআরটি সেবায় প্রবেশ করে প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে।

প্রাথমিক প্রদর্শনী শেষে কিউআরটি সাইটটিকে আরও কার্যকর, ব্যবহারবান্ধব ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাইটটির বিভিন্ন ফিচার সংযোজন, তথ্য ব্যবস্থাপনা, জরুরি যোগাযোগ ব্যবস্থা, ব্যবহারকারীর সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত প্রদান করা হয়। উপস্থিত সবাই তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন, যা পরবর্তী পর্যায়ে সাইটটির উন্নয়ন ও পরিমার্জনে বিবেচনায় নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য একটি কার্যকর ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম গড়ে তোলা। কিউআরটি সাইট চালু হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই সহজে প্রয়োজনীয় তথ্য প্রদান করে দ্রুত সহায়তা চাইতে পারবেন, যা জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow