শিখরের জীবনে নয়া বসন্ত এনে দেওয়া কে এই সোফি শাইন?

অনেক দিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। এবার সেই সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসছেন তিনি। বধু আয়ারল্যান্ডের সোফি শাইন। যার সঙ্গে দীর্ঘ  সময় ধরেই সম্পর্কে জড়িয়েছিলেন  শিখর ধাওয়ান। প্রথম বিয়ে থেকে তার প্রাপ্তি একরাশ যন্ত্রণা। দুঃখের সেই অতীত ভুলেই সাতজন্মের বাঁধনে বাঁধা পড়তে যাচ্ছেন শিখর ধাওয়ান। দীর্ঘদিনের বান্ধবী সোফি শাইনের সঙ্গে আগেই বাগদান সেরেছিলেন। এবার বিয়ে সেরে ফেলবেন তিনি।   বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেন শিখর ধাওয়ান। একেবারে খাঁটি ভারতীয় পোশাকে সেজেছেন সোফি। আইরিশ সুন্দরীর পরনে ছিল হালকা বাদামি রঙের জমকালো লেহেঙ্গা। সঙ্গে কানে ঝুমকা, গলায় ভারী হার। সবমিলিয়ে মোহময়ী দেখাচ্ছিল সোফিকে। অন্যদিকে শিখরের পরনে হাতির দাঁতের রঙের প্যান্ট এবং শার্ট। সঙ্গে ওই একই রঙের ব্লেজারে উজ্জ্বল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও। নিজেদের যুগল ছবি পোস্ট করে শিখর ধাওয়ান ক্যাপশনে লিখেছেন, ‘সঙ্গীত নাইট। অলমোস্ট দ্য ধাওয়ানস।’ অর্থাৎ খুব তাড়াতাড়িই ধাওয়ান দম্পতি হতে চলেছেন এই যুগল। তাদের ছ

শিখরের জীবনে নয়া বসন্ত এনে দেওয়া কে এই সোফি শাইন?

অনেক দিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। এবার সেই সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসছেন তিনি। বধু আয়ারল্যান্ডের সোফি শাইন। যার সঙ্গে দীর্ঘ  সময় ধরেই সম্পর্কে জড়িয়েছিলেন  শিখর ধাওয়ান।

প্রথম বিয়ে থেকে তার প্রাপ্তি একরাশ যন্ত্রণা। দুঃখের সেই অতীত ভুলেই সাতজন্মের বাঁধনে বাঁধা পড়তে যাচ্ছেন শিখর ধাওয়ান। দীর্ঘদিনের বান্ধবী সোফি শাইনের সঙ্গে আগেই বাগদান সেরেছিলেন। এবার বিয়ে সেরে ফেলবেন তিনি।  

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেন শিখর ধাওয়ান। একেবারে খাঁটি ভারতীয় পোশাকে সেজেছেন সোফি। আইরিশ সুন্দরীর পরনে ছিল হালকা বাদামি রঙের জমকালো লেহেঙ্গা। সঙ্গে কানে ঝুমকা, গলায় ভারী হার। সবমিলিয়ে মোহময়ী দেখাচ্ছিল সোফিকে। অন্যদিকে শিখরের পরনে হাতির দাঁতের রঙের প্যান্ট এবং শার্ট। সঙ্গে ওই একই রঙের ব্লেজারে উজ্জ্বল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও।

নিজেদের যুগল ছবি পোস্ট করে শিখর ধাওয়ান ক্যাপশনে লিখেছেন, ‘সঙ্গীত নাইট। অলমোস্ট দ্য ধাওয়ানস।’ অর্থাৎ খুব তাড়াতাড়িই ধাওয়ান দম্পতি হতে চলেছেন এই যুগল। তাদের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আনুষ্ঠানিকভাবে দিনক্ষণের ঘোষণা না দিলেও বিয়ের ঘণ্টা বেজে গেছে শিখর ধাওয়ান এবং তার বাগদত্তা সোফি শাইনের জীবনে। আর জীবনের এই বিশেষ মুহূর্তের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে সোফি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন তাদের রঙিন প্রি-ওয়েডিং উৎসবের ঝলক। তার ‘খাঁটি ভারতীয় কনে’ লুকে মুগ্ধ অনুরাগী থেকে ফ্যাশনপ্রেমী সকলেই। ছবিগুলো বিয়ের আগের গায়ে হলুদ এবং সঙ্গীত অনুষ্ঠানের।

লাল ও সোনালি রঙের কম্বিনেশনের লেহেঙ্গায় সোফি একেবারে খাঁটি ভারতীয় কনে। তার হল্টার-নেক চোলির সূক্ষ্ম কারুকাজ এবং পোশাকের উজ্জ্বল রঙ গায়ে হলুদের অনুষ্ঠানটির উৎসবমুখর পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়েছে। লাল লেহেঙ্গার উপর সোনালি বুটি ও সমৃদ্ধ কারুকার্য করা বর্ডার নজর কাড়ে বিশেষভাবে। এর সঙ্গে ছিল ঐতিহ্যবাহী ঝলমলে সোনালি ‘কালিরা’, যা উত্তর ভারতীয় কনের সাজে একেবারে অপরিহার্য এবং ঐতিহ্যবাহী মাংটিকা বা টিকলি। আধুনিক সৌন্দর্য ও ভারতীয় ঐতিহ্যের এক নিখুঁত মেলবন্ধন তৈরি হয়েছিল তার পুরো সাজে।

লাল লেহেঙ্গার উপর সোনালি বুটি ও সমৃদ্ধ কারুকার্য করা বর্ডার নজর কাড়ে বিশেষভাবে। এর সঙ্গে ছিল ঐতিহ্যবাহী ঝলমলে সোনালি ‘কালিরা’, যা উত্তর ভারতীয় কনের সাজে একেবারে অপরিহার্য এবং ঐতিহ্যবাহী মাংটিকা বা টিকলি। আধুনিক সৌন্দর্য ও ভারতীয় ঐতিহ্যের এক নিখুঁত মেলবন্ধন তৈরি হয়েছিল তার পুরো সাজে।

গায়ে হলুদের জন্য মেকআপের ক্ষেত্রে সোফি বেছে নিয়েছিলেন একেবারে ফ্রেশ, ন্যাচারাল লুক - যা তার স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। চুল খোলা, নরম ঢেউ খেলানো ভলিউমিনাস ওয়েভে সাজানো, যা কাঁধের উপর ছড়িয়ে নেমে এসেছে। কপালে ছোট্ট লাল টিপ যেন পুরো সাজে শেষ নিখুঁত ছোঁয়া।
গায়ে হলুদের জন্য মেকআপের ক্ষেত্রে সোফি বেছে নিয়েছিলেন একেবারে ফ্রেশ, ন্যাচারাল লুক - যা তাঁর স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। চুল খোলা, নরম ঢেউ খেলানো ভলিউমিনাস ওয়েভে সাজানো, যা কাঁধের উপর ছড়িয়ে নেমে এসেছে। কপালে ছোট্ট লাল টিপ যেন পুরো সাজে শেষ নিখুঁত ছোঁয়া। একের পর এক প্রি-ওয়েডিং মুহূর্তে ‘কাপল গোলস’ তৈরি করে চলেছেন শিখর ও সোফি। ফলে অনুরাগীদের চোখ এখন তাদের বিয়ের আনুষ্ঠানিক ছবির অপেক্ষায়।

তবে জানিয়ে রাখা ভালো যে, শিখর ধাওয়ান এর আগে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন। সেটি ছিল শিখরের প্রথম বিয়ে, আয়েশার দ্বিতীয়। ২০১২ সালে শিখর যখন আয়েশাকে বিয়ে করেন, তখন শিখরের বয়স ছিল ২৭ আর আয়েশার ৩৭ বছর। পরিবারের বিরুদ্ধে গিয়ে আয়েশার আগের পক্ষের দুই কন্যা রিয়া ও আলিয়াকে নিয়ে মহা ধুমধামে বিয়ে করেছিলেন শিখর। ২০১৪ সালে তাদের ঘরে আসে জোরাবর শিখর। আর শিখর–আয়েশার ১১ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০২৩ সালে। অবশ্য ২০২১ সাল থেকেই আলাদা থাকছিলেন দুজন।

এরপর শুনা যায় চলতি ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারেন তাদের বিয়েতে। শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।  

কে এই সোফি শাইন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় সোফি। তিনি একটি পরামর্শদাতা সংস্থায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি সংস্থার হয়ে আবু ধাবি ও সংযুক্ত আরব আমিরাতের দায়িত্ব পালন করেন। আয়ারল্যান্ডের লিমরিক ইন্সটিটিউড অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়েছেন তিনি। শিখরের সঙ্গে তাকে প্রথম দেখা যায় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে। ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান ম্যাচ তারা একসঙ্গে বসে দেখেন। ২০২৪ সালে ধাওয়ান যখন পাঞ্জাব কিংসে খেলতেন সেই সময় সোফি পাঞ্জাব কিংসের ম্যাচ দেখতেও গিয়েছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow