শিবির নেতা জিসানের সন্ধান দাবিতে বিক্ষোভ

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। শুক্রবার (১২ জুন) বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর বাজার বড় মসজিদের সামনে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম এবং কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি শাকিল আদনান। এসময় শিবির কর্মীদের ‌‘জিসান প্রধান নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বৃহস্পতিবার (১১ জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে নিখোঁজ রয়েছেন শিবির নেতা জিসান প্রধান। তার হোয়াটসঅ্যাপ সবশেষ রাত ৮টা ২৯ মিনিটে সচল দেখা গেছে। এরপর থেকে বন্ধ রয়েছে মোবাইলফোন। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান বলেন, ‘এখনো কোনো ক্লু পাইনি। তবে তার সন্ধান পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ এসআর/এএসএম

শিবির নেতা জিসানের সন্ধান দাবিতে বিক্ষোভ

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর বাজার বড় মসজিদের সামনে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম এবং কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি শাকিল আদনান।

এসময় শিবির কর্মীদের ‌‘জিসান প্রধান নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বৃহস্পতিবার (১১ জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে নিখোঁজ রয়েছেন শিবির নেতা জিসান প্রধান। তার হোয়াটসঅ্যাপ সবশেষ রাত ৮টা ২৯ মিনিটে সচল দেখা গেছে। এরপর থেকে বন্ধ রয়েছে মোবাইলফোন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান বলেন, ‘এখনো কোনো ক্লু পাইনি। তবে তার সন্ধান পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow