শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, সরকারকে মিথ্যা দোষারোপ এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। রোববার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ বলেন, ‘গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেশবিরোধী ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ধারাবাহিক অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য সেই পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব ও শান্ত

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, সরকারকে মিথ্যা দোষারোপ এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ বলেন, ‘গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশবিরোধী ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ধারাবাহিক অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য সেই পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ বজায় রাখতে কাজ করেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সব ছাত্রসংগঠনের দায়িত্বশীল আচরণ করা উচিত।’

জহির উদ্দিন বাবর আরও বলেন, ‘অপপ্রচার, বিভ্রান্তি ও সংঘাতের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।’

বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow