‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

‘শিবির মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক পেজ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পেজটির আগের পোস্টগুলোর অধিকাংশই জামায়াত-শিবিরের প্রশংসামূলক। অশ্লীল ভঙ্গিমার ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অন্যের শরীরে প্রতিমন্ত্রীর মাথা জুড়ে দিয়ে কনটেন্ট তৈরি করা হয়েছে। ঠোঁট নাড়ানোর কিছু দৃশ্য আবার এআই নির্মিত। সম্প্রতি জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিভিন্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে হেয় প্রতিপন্ন করতে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ফরহাদ হোসেন কালবেলাকে জানিয়েছেন, কয়েক দিন ধরে সাংবাদিক পরিচয়ে তার কাছে চাঁদা দাবি করছিল একটি চক্র। পাশাপাশি গাজী নজরুল ইসলামকে নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াত শিবিরের কর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়। প্রতিমন্ত্রীর কাছে চাঁদা দাবির একাধিক অডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেই আলাপনে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় চাঁদা চাইতে শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, অডিও ও ভিডিও তৈরির ঘটনা বিশ্বজুড়েই ব

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 
‘শিবির মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক পেজ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পেজটির আগের পোস্টগুলোর অধিকাংশই জামায়াত-শিবিরের প্রশংসামূলক। অশ্লীল ভঙ্গিমার ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অন্যের শরীরে প্রতিমন্ত্রীর মাথা জুড়ে দিয়ে কনটেন্ট তৈরি করা হয়েছে। ঠোঁট নাড়ানোর কিছু দৃশ্য আবার এআই নির্মিত। সম্প্রতি জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিভিন্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে হেয় প্রতিপন্ন করতে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ফরহাদ হোসেন কালবেলাকে জানিয়েছেন, কয়েক দিন ধরে সাংবাদিক পরিচয়ে তার কাছে চাঁদা দাবি করছিল একটি চক্র। পাশাপাশি গাজী নজরুল ইসলামকে নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াত শিবিরের কর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়। প্রতিমন্ত্রীর কাছে চাঁদা দাবির একাধিক অডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেই আলাপনে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় চাঁদা চাইতে শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, অডিও ও ভিডিও তৈরির ঘটনা বিশ্বজুড়েই বেড়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এমন কনটেন্ট ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার আশঙ্কাও বাড়ছে। শিবির মিডিয়া সেল নামের পেজটি শিবিরের সাংগঠনিক কোনো প্ল্যাটফর্ম নয়। তবে তাদের ভিডিওগুলো জামায়াত--শিবিরের প্রশংসামূলক হওয়ায় এটিকে ‘শিবিরপন্থী’ বলে অভিযোগ করছেন প্রতিমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow