শিবির সভাপতির বক্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বললেন ছাত্রদল সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—এ ধরনের বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ছাত্রশিবির সভাপতির এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রশিবিরের একটি অংশ এখনও আন্ডারগ্রাউন্ডে থেকে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে ব্যবহার করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশল পুনরাবৃত্তি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু এখন

শিবির সভাপতির বক্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বললেন ছাত্রদল সেক্রেটারি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—এ ধরনের বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ছাত্রশিবির সভাপতির এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রশিবিরের একটি অংশ এখনও আন্ডারগ্রাউন্ডে থেকে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে ব্যবহার করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশল পুনরাবৃত্তি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু এখন শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে। এখন আর ছাড় দিচ্ছে না। তিনি আরও বলেন, ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।” বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংঘাতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow