শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি বলেন, ‘দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে এই কাজটি হবে- যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।’ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ণ ও বন্ধ পাটশিল্প, চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ণ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন।  এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটিও কাজ শুরু করছে।

শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি বলেন, ‘দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে এই কাজটি হবে- যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।’

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ণ ও বন্ধ পাটশিল্প, চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ণ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। 

এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটিও কাজ শুরু করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow