শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদকে মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট দুটি প্যানেল অংশগ্রহণ করবে। এক প্যানেলেই রয়েছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  তবে আনুষ্ঠানিকভাবে বাপ্পারাজ এখনো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেননি। অন্যদিকে এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন রুমানা ইসলাম মুক্তি। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।  গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদকে মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট দুটি প্যানেল অংশগ্রহণ করবে। এক প্যানেলেই রয়েছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তবে আনুষ্ঠানিকভাবে বাপ্পারাজ এখনো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেননি। অন্যদিকে এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন রুমানা ইসলাম মুক্তি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল।
এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। 

গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow