শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ড

রাজধানীর শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান। তিনি জানান, দুপুর ১২টা ৩৮ মিনিটে ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে আগুন লাগার খবর পাই আমরা। এরপর মোহাম্মদপুর থেকে দুটি ও কল্যাণপুর থেকে দুটি ইউনিট গিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।  এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবরে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল ছেড়ে রোদের মধ্যেই অনেকে বাইরে বের হয়ে আসেন। টিটি/ইএ

শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ড

রাজধানীর শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোমবার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর ১২টা ৩৮ মিনিটে ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে আগুন লাগার খবর পাই আমরা। এরপর মোহাম্মদপুর থেকে দুটি ও কল্যাণপুর থেকে দুটি ইউনিট গিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবরে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল ছেড়ে রোদের মধ্যেই অনেকে বাইরে বের হয়ে আসেন।

টিটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow