শিশুকে বাথরুমে আটকে যৌন নিপীড়নের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রুবেল (৩৫) । শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, অভিযুক্ত রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকায় বসবাস করতো। গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় একটি বাসায় শিশুটিকে একা পেয়ে বাথরুমে অভিযুক্ত তাকে জোরপূর্বক আটকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আরও পড়ুন বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক তিনি বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। পরবর্তীতে শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে ধাওয়া করলে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক সার

শিশুকে বাথরুমে আটকে যৌন নিপীড়নের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রুবেল (৩৫) ।

শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, অভিযুক্ত রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকায় বসবাস করতো। গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় একটি বাসায় শিশুটিকে একা পেয়ে বাথরুমে অভিযুক্ত তাকে জোরপূর্বক আটকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। পরবর্তীতে শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে ধাওয়া করলে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম তাকে আটক করেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয় বলেও জানান তিনি।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow