শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি মানবশিশুকে যেভাবে আমরা লালন-পালন করি, সেভাবেই গাছের চারাকে লালন-পালন করতে হবে। একটা শিশুকে যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা-মায়ের দেখতে হয়, তেমনকি একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত লালন-পালন করতে হয়। এরপর সে নিজে নিজে ঝড়-বাতাস মোকাবিলা করে বেড়ে উঠবে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন’ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা এখন কেবলই তরুণ, তাদের সামনে অপার ভবিষ্যৎ। এ মুহূর্তে তাদের জীবনের যাত্রাকে যেভাবে নির্ধারণ করবে, সেভাবেই তাদের জীবন বিকশিত হবে। আমরা শুধু গাছের চারা বিতরণের মাধ্যমে তাদে

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি মানবশিশুকে যেভাবে আমরা লালন-পালন করি, সেভাবেই গাছের চারাকে লালন-পালন করতে হবে। একটা শিশুকে যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা-মায়ের দেখতে হয়, তেমনকি একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত লালন-পালন করতে হয়। এরপর সে নিজে নিজে ঝড়-বাতাস মোকাবিলা করে বেড়ে উঠবে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন’ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা এখন কেবলই তরুণ, তাদের সামনে অপার ভবিষ্যৎ। এ মুহূর্তে তাদের জীবনের যাত্রাকে যেভাবে নির্ধারণ করবে, সেভাবেই তাদের জীবন বিকশিত হবে। আমরা শুধু গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের (শিক্ষার্থী) একটা দায়িত্ববোধের মধ্যে নিয়ে এসেছি। গাছের চারা যেমন পরিচর্যার মাধ্যমে বড় হবে, তেমনি শিক্ষার্থীদের দায়িত্ববোধও পূর্ণভাবে বিকশিত হবে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।  অনুষ্ঠানের শুরুতেই কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। শেষে ওই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow