শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎মঙ্গলবার (২৩ জুন) রাতে জিনোদপুর থেকে এস আই মো. মনির আহমেদ পুলিশের ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। ‎ পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।  ‎ ‎নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে যুবলীগ নেতা সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হয় সে। ‎ ‎স্থানীয়রা জানায়, সে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। সে একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করে এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। ‎ ‎এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, ‘টাইগার সোহেল একজন যুবলীগ নেতা ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আই

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎মঙ্গলবার (২৩ জুন) রাতে জিনোদপুর থেকে এস আই মো. মনির আহমেদ পুলিশের ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

‎নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে যুবলীগ নেতা সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হয় সে।

‎স্থানীয়রা জানায়, সে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। সে একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করে এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত।

‎এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, ‘টাইগার সোহেল একজন যুবলীগ নেতা ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান করা হবে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow