শুক্রবারও আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার আরও কমেছে। তেলের উচ্চ দামের কারণে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় এবং যুক্তরাষ্ট্রে সুদহার বাড়তে পারে, এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। খবর রয়টার্সের।  শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৮ দশমিক ৪৬ ডলারে নেমেছে। সপ্তাহজুড়ে ধাতুটির দাম প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৫ ডলারের ওপরে থাকায় মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে আবারও সুদহার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে বাজারে সংশয় রয়েছে। যদিও ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধে বিভিন্ন প্রস্তাব নিয়ে শুক্রবার আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow