শুক্লা গাঙ্গুলির কবিতা: উল-কাঁটা

উলের কাঁটায় ঘর তুলি—সাথে দশ বা এগারো নম্বরসরুমতো, আগলে রাখি হাতেরাত বাড়ে ঘর ওঠে মন জমে— সাইজ ডিজাইন সবই নির্ভর করে চেষ্টা আর ভালোবাসায়—উল্টো দুই সোজা চার একটু ঘুরিয়ে এনে,সামনে টেনে উল্টে-পাল্টে—পরের কাঁটায় সবই উল্টো যেন উল্টো না হলে জীবনের মেলে না গৎউল জড়িয়ে দুইধারা— সোজা বা অ-সোজা, ভিন্নতাহাত দুটো উষ্ণতায় দিশেহারা— আরও পড়ুন হাসান মাহমুদের কবিতা: বৃন্দাবনের বিরহ রঙের গভীরে চোখ ঢলঢলে বা আঁটোসাঁটোসুনির্দিষ্ট একটা ছকে ফেলেপ্রতীক্ষিত শেষের প্রহর গোনা! কতশত কথা রাজনীতি থেকে অর্থনীতিইংলিশ কালো চা থেকেক্যালিফোর্নিয়ার জঙ্গলে ফি বছরআগুন আবিশ্বের কঠিন দুঃসময়— তবুও সোজা উল্টো ঘর তোলা ঘর ফেলামেপে এগিয়ে চলা—একের ভেতরে আর একটি সমন্বয়েদুটি ঘর বন্ধ, এক-য়ে! মনোযোগে আড়াল করে রাখা সুখানুভূতিউল-কাঁটায় সন্তর্পণে— এসইউ

শুক্লা গাঙ্গুলির কবিতা: উল-কাঁটা

উলের কাঁটায় ঘর তুলি—
সাথে দশ বা এগারো নম্বর
সরুমতো, আগলে রাখি হাতে
রাত বাড়ে ঘর ওঠে মন জমে—

সাইজ ডিজাইন সবই নির্ভর করে
চেষ্টা আর ভালোবাসায়—
উল্টো দুই সোজা চার একটু ঘুরিয়ে এনে,
সামনে টেনে উল্টে-পাল্টে—
পরের কাঁটায় সবই উল্টো

যেন উল্টো না হলে জীবনের মেলে না গৎ
উল জড়িয়ে দুইধারা—

সোজা বা অ-সোজা, ভিন্নতা
হাত দুটো উষ্ণতায় দিশেহারা—

রঙের গভীরে চোখ ঢলঢলে বা আঁটোসাঁটো
সুনির্দিষ্ট একটা ছকে ফেলে
প্রতীক্ষিত শেষের প্রহর গোনা!

কতশত কথা রাজনীতি থেকে অর্থনীতি
ইংলিশ কালো চা থেকে
ক্যালিফোর্নিয়ার জঙ্গলে ফি বছর
আগুন আবিশ্বের কঠিন দুঃসময়—

তবুও সোজা উল্টো ঘর তোলা ঘর ফেলা
মেপে এগিয়ে চলা—
একের ভেতরে আর একটি সমন্বয়ে
দুটি ঘর বন্ধ, এক-য়ে!

মনোযোগে আড়াল করে রাখা সুখানুভূতি
উল-কাঁটায় সন্তর্পণে—

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow